Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি ও ককটেল উদ্ধার

BN DESK
03 September 2026, 02:47 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি ও ককটেল উদ্ধার
কুষ্টিয়ার ভেড়ামারায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী।
 
আজ সোমবার (০২ জুন) সকালে উপজেলার বাহাদুরপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করা হয়।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুরের মসলেমপুর এলাকায় হাতেম আলী নামে এক ব্যক্তির বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ৩টি ককটেল উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকেই আটক করা যায়নি।
 
পরে জব্দকৃত অস্ত্র, গুলি ও ককটেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
ভেড়ামারা থানার (ওসি) শেখ শহিদুল ইসলাম বলেন, পরিত্যক্ত অবস্থায় মসলেমপুর এলাকার একটি বাড়ির ছাদ থেকে এসব উদ্ধার করে সেনাবাহিনীর সদস্যরা। পরে এসব আগ্নেয়াস্ত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র,গুলি ও ককটেল উদ্ধার

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার