Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় পুলিশকে মারধর করা সেই দুই নারী আটক

BN DESK
03 September 2026, 03:47 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় পুলিশকে মারধর করা সেই দুই নারী আটক

মফস্বল ডেস্ক : কুষ্টিয়ায় দায়িত্বরত অবস্থায় এক ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটক দুজন হলেন-কুষ্টিয়া পৌরসভার আবু হানিফ লেনের আশরাফুল ইসলাম মতিনের স্ত্রী সোহানা ইসলাম রোজা এবং হাউজিং ডি-ব্লক এলাকার রিপন আলীর স্ত্রী সানজিদা আক্তার শান্তা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে শহরের কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ওই ট্রাফিক পুলিশ কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। ওই দুই নারী একটি শিশুকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এসময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ওই ট্রাফিক সদস্য। এসময় ওই দুই নারী ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোর করে যাওয়ার চেষ্টা করলে বাধা দেন তিনি। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের ওই সদস্য। এসময় একজন নারী তড়িঘড়ি এসে তাকে চড়থাপ্পড় মারতে থাকেন। এর কিছুক্ষণ পর আরও এক নারী এসে মারধর শুরু করেন এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে থাকেন। একপর্যায়ে তারা স্যান্ডেল খুলে পেটাতে থাকেন। পরে স্থানীয়রা ছুটে এসে তাদের নিবৃত্ত করেন। ট্রাফিক পুলিশ সদস্যকে মারধরের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়। কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

 

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় পুলিশকে মারধর করা সেই দুই নারী আটক

B
BN DESK | 10 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার