Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:48 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক ঘটনায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) পৃথক সাপের কামড়ের ঘটনায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- কালু হালসানা (৩৫) ও কামরুজ্জামান প্রামাণিক (৫০)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে চরের মাঠে কলাবাগান পরিষ্কার করছিলেন কামরুজ্জামান। এসময় তাকে একটি সাপ কামড় দেয়। তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে, ভোর ৫টার দিকে বাড়ির পাশেরে একটি বাগানে আম কুড়াতে গেলে কালু হালসানাকে একটি সাপ কামড় দেয়। দ্রুত উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম সাপের কামড়ে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় পৃথক ঘটনায় সাপের কামড়ে দুইজনের মৃত্যু

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার