Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাক চাপায় নিহত ২

BN DESK
03 September 2026, 03:37 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাক চাপায় নিহত ২

কুষ্টিয়া পৃথক স্থানে ট্রাকের চাপায় এক নারীসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কের মিরপুর উপজেলায় এলাকায় এক নারী এবং গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে আরেক ব্যক্তি নিহত হন।

আজ বৃহস্পতিবার সকালে মহাসড়কের পাশ দিয়ে যাওয়ার সময় পঞ্চগড় থেকে যশোরগামী একটি মালবাহী ট্রাক রেহেনা খাতুন (৬০) নামের এক নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রেহেনা খাতুনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রেহেনা খাতুন আটমাইল এলাকার মন্টু সর্দারের স্ত্রী।

অন্যদিকে গেল বুধবার রাত সাড়ে ১০টার দিকে ভেড়ামারার গোলাপনগরে অটোরিকশা থেকে ছিটকে পড়ে বালুবাহী  ট্রাকের চাপায় ফিরোজ আলম নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ফিরোজ আলম বাহাদুরপুর গ্রামের কামাল হোসেনের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুটি ঘটনার মধ্যে একটি ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। অন্য ট্রাকটিকে চিহ্নিত করা এবং চালকদের আটক করার জন্য কাজ করছে পুলিশ।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় পৃথক স্থানে ট্রাক চাপায় নিহত ২

B
BN DESK | 17 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার