Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় প্রায় দুই কোটি মূল্যের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১

BN DESK
03 September 2026, 03:26 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় প্রায় দুই কোটি মূল্যের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুর খারিজাথাক মাঠে সীমান্তে প্রায় দেড় কেজি স্বর্ণসহ এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে বিজিবির সদস্যরা। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে কুষ্টিয়ায় ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। 

এতে জানানো হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নায়েক মো. শাহজালালের নেতৃত্বে বিজিবির একটি টিম দৌলতপুর সীমান্তের খারিজাথাক মাঠে অভিযান পরিচালনা করে। এ সময় মুন্সীগঞ্জ সদর উপজেলার রমজান বেগ গ্রামের মৃত সুধীর মন্ডলের ছেলে চোরাকারবারি রিপন মন্ডলকে ১ কেজি ৩৪০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ আটক করে। তার সঙ্গী দৌলতপুর উপজেলার চরচিলমারী খারিজাথাক গ্রামের মুজা সরকারের ছেলে মো. নুর আলম সরকার  কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৯৮ লাখ ২২ হাজার ৬২০ টাকা। চোরাকারবারিকে দৌলতপুর থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় প্রায় দুই কোটি মূল্যের স্বর্ণ উদ্ধার, গ্রেপ্তার ১

B
BN DESK | 22 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার