Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

BN DESK
03 September 2026, 03:57 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি বাজারের কাছে  প্রকাশ্য দিবালোকে বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার, টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করেছে দুই যুবক।


বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল ৮টার দিকে ইলেকট্রনিক্স পণ্যের ব্যবসায়ী রফিকুজ্জামান রফিকের বাড়িতে ঢুকে তার স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে মূল্যবান মালামল লুট করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, সকালে রফিকুজ্জামান রফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। এ সুযোগে পার্শ্ববর্তী এলাকার রনি (২৫) ও দিপু (২৪) রফিকের বাড়িতে যায়। দিপু বাড়ির বাইরে পাহারায় থাকে এবং রনি বাড়িতে ঢুকে রফিকের স্ত্রীর গলায় ছুরি ঠেকিয়ে গলার স্বর্ণের চেইন, কানের দুল, আলমারিতে থাকা টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে ঘটনাস্থল থেকে নির্বিঘ্নে চলে যায়। রফিকের স্ত্রীর চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলেও ওই যুবককে আটক করতে পারেননি তারা। খবর পেয়ে খলিসাকুন্ডি ক্যাম্পের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেছেন, এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় বাড়িতে ঢুকে গলায় ছুরি ঠেকিয়ে স্বর্ণালঙ্কার ও টাকা লুট

B
BN DESK | 03 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার