Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

BN DESK
03 September 2026, 04:07 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে সেনাবাহিনীর অভিযানে স্থানীয় বিএনপির এক নেতার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার হয়েছে।

আজ শনিবার (৪জানুয়ারি) সকালে কুষ্টিয়া সেনা ক্যাম্প থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয় , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩ জানুয়ারি) দিবাগত গভীর রাতে কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর এ বুলবুলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শুটার, দুই রাউন্ড গুলি ও একটি বোমা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় নুর এ বুলবুল বাড়িতে ছিলেন না।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও বোমা মিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মিরপুর থানায় মামলা হয়েছে।

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র ও বোমা উদ্ধার

B
BN DESK | 04 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার