Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

BN DESK
03 September 2026, 02:59 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

কুষ্টিয়া শহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৩ অক্টোবর) বি‌কেল ৪টার দি‌কে সদর উপ‌জেলার হাউ‌জিং কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, হাউজিংয়ের বি ব্লকের সালাম (৫০), তার স্ত্রী খাতুন (৩৫) ও মেয়ে শাবা খাতুন (১৩)। এতে তাদের ছেলে সিয়াম (১২) আহত হয়েছে। সে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরের দিকে কুষ্টিয়ায় বৃষ্টি শুরু হয়। এতে ঘরের মধ্যে বৃষ্টির পানি জমে যায়। এ জন্য সালাম বিদ্যুতের মেইন সুইস বন্ধ করতে যান। তখন তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে প্রথমে স্ত্রী রুপা এগিয়ে আসেন। তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে মেয়ে শাবা ও ছেলে সিয়াম এগিযে এসে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক সালাম, রুপা ও শাবাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন মারা গেছেন। আহত কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

হাসপাতাল পু‌লিশ ক‌্যা‌ম্পের দা‌য়িত্বরত পু‌লিশ সদস‌্য সো‌হেল জানান, তিনজ‌নের লাশ হাসপাতাল ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে মা-বাবা ও মেয়ের মৃত্যু

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার