Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

BN DESK
03 September 2026, 04:36 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়ায় মিরপুরে মঈনউদ্দিন প্রমানিক (৩৬) নামে এক রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার ধলসা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মঈনউদ্দিন প্রমানিক ওই গ্রামের মৃত মাজেদ প্রমানিকের ছেলে।

নিহতের ছোট বোন মিলি আক্তার বলেন, ‘দীর্ঘদিন ধরে প্রতিবেশী রাসেলের সঙ্গে তার বিরোধ চলছিল। কিন্তু বেশ কয়েক দিন ধরে রাসেল তার ভাইয়ের সঙ্গে সখ্য গড়ে তোলে। গেল রাত ৯টার দিকে রাসেল তার ভাইকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে এলাকার কয়েকজন মাঠে কাজ করতে গিয়ে মঈনউদ্দিন প্রমানিকের লাশ দেখতে পায়। তাকে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করেছে বলে মনে হচ্ছে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে একটি কলাবাগান থেকে মঈনউদ্দিন প্রমানিকের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শরীরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মঈনুদ্দিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জড়িতদের ধরতে কাজ শুরু করেছে তারা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, ‘মইনউদ্দিনের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কারা কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে- তা এখনো জানা যায়নি।’

এলাকা: কুষ্টিয়া মিরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার