Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

BN DESK
07 October 2025, 03:39 PM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

নিউজ ডেস্ক:   কুষ্টিয়ার কুমারখালীতে কলার সঙ্গে চেতনানাশক মিশিয়ে মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে এক পল্লী চিকিৎসককে কারাগারে পাঠানো হয়েছে। 

শুক্রবার (১৬ মে) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত পল্লী চিকিৎসক জগন্নাথপুর ইউনিয়নের দয়রামপুর গ্রামের মৃত বাদশা শাহের ছেলে বারিক শাহ (৫৫)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্ত্রীর অসুস্থতার অজুহাতে প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থীকে বাড়িতে ডেকে আনেন বারিক। পরে কলার সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই শিক্ষার্থীকে খেতে দেন তিনি। খাওয়ার পরে শিক্ষার্থী জ্ঞান হারালে তাকে ধর্ষণ করেন বারিক।


কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘‘মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় পল্লী চিকিৎসককে গ্রেপ্তার করে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পল্লী চিকিৎসক কারাগারে  

B
BN DESK | 16 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার