Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় হত্যার শিকার সেই পীরের দাফন সম্পন্ন

BN DESK
02 September 2026, 02:06 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ার দৌলতপুরে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে দরবারপ্রধান ‘পীর’ আব্দুর রহমান ওরফে শামিমের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে।
 
আজ রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম ফিলিপনগর কবরস্থানে জানাজা শেষে দাকে দাফন করা হয়।
 
এর আগে রোববার বিকেল ৪টার দিকে লাশবাহী অ্যাম্বুলেন্সটি এলাকায় পৌঁছালে তাকে একনজর দেখার জন্য ইচ্ছুক জনতা ভিড় জমান।এদিকে দুপুর ১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পীর শামিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
 
চিকিৎসক জানান, নিহতের গোটা শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। এবং মাথা, ঘাড়, পিঠে তুলনামূলক গভীর জখমের চিহ্নের আলামত দেখা যায়। ময়না তদন্তকারী ডাক্তারের কাছে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে একাধিক জখমের কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।
 
উল্লেখ্য, শনিবার দুপুরে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় অবস্থিত ‘শামিম বাবার দরবার শরিফ’ নামে পরিচিত স্থানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে শামিমকে একটি অনুষ্ঠানে ধর্ম সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারটিতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ঘটনাস্থলেই শামিম নিহত হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। পরে পুলিশ আহতদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শামিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
 
নিহত শামিম ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা। এর আগে ২০২১ সালে ধর্ম অবমাননার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানা গেছে।
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় হত্যার শিকার সেই পীরের দাফন সম্পন্ন

B
BN DESK | 13 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার