Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়া গুঁড়িয়ে দেওয়া হল সাবেক এমপি হানিফের বাড়ি

BN DESK
03 September 2026, 04:49 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়া গুঁড়িয়ে দেওয়া হল সাবেক এমপি হানিফের বাড়ি

কুষ্টিয়া-৩ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের বাড়ি এক্সকেভেটর দিয়ে গুঁড়িয়ে দিচ্ছে  বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে নগরীর পিটিআই রোডের বাড়িটিতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়িটির সামনে আসে। একপর্যায়ে বাড়িটির একটি অংশে আগুন ধরিয়ে দেয়া হয়। পরে একটি এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙার কার্যক্রম শুরু করে বিক্ষুব্ধরা। এ সময় বাড়িটির সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার সদস্য সচিব মুস্তাফিজুর রহমান বলেন, স্বৈরাচাররা রাজনীতিতে ফেরার চেষ্টা করছে। এই বাংলায় তাদের ঠাই নেই। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলছে চলবেই।

এরপর বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর হাউজিং কদলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের বাড়িতে ভাঙচুর করে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর মাহাবুব উল আলম বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ছাত্র-জনতা।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়া গুঁড়িয়ে দেওয়া হল সাবেক এমপি হানিফের বাড়ি

B
BN DESK | 06 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার