Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

BN DESK
03 September 2026, 04:10 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

কুষ্টিয়ার দৌলতপুরে ওয়ান শুটারগান ও ১৩ রাউন্ড গুলিসহ সুমন (২৬) ও ছোটন (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা সম্পর্কে চাচাতো ভাই।

গতকাল মঙ্গলবার মধ্যরাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ কৈপাল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে বুধবার (১৩ নভেম্বর) জানিয়েছেন দৌলতপুর থানার ওসি শেখ আউয়াল কবীর।

গ্রেপ্তারকৃত সুমন ও ছোটন উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন চড়ইকুড়ি এলাকার তারু মন্ডল এবং চারু মন্ডলের ছেলে। 

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে হোসেনাবাদ কৈপাল এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ওসি আউয়াল কবীর বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এলাকা: কুষ্টিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়া সীমান্তে অস্ত্র-গুলিসহ দুই ভাই আটক

B
BN DESK | 13 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার