Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশু মৃত্যু

BN DESK
03 September 2026, 08:55 AM পড়তে ১ মিনিট
কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশু মৃত্যু

মফস্বল ডেস্ক : যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে ঘরের ভিতর খেলার সময় বিস্ফোরণে আহত খাদিজা নামে এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় আহত হয়ে আরেক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে যশোর শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত খাদিজা (৪) ও আহত সজীব (৬) ওই এলাকার শাহাদত হোসেনের সন্তান। গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় শিশু খাদিজার মৃত্যু হয়।

হতাহত শিশুদের স্বজনরা জানান, সোমবার সকালে নিজ ঘরে খেলা করছিলো খাদিজা ও তার ভাই সজীব। এসময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পায় তারা। এরপর  তারা দৌড়ে গিয়ে দেখে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেছে। রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে খাদিজা ও সজীব। দ্রুত তাদের যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হয় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। স্বজনরা আরও জানান, তারা যেভাবে ঘরটিতে বসবাস করেন তার আশপাশে আরও কয়েকটি ঘর রয়েছে। এখানের বাসিন্দারা সকলেই দিনমজুর ও ভাঙারির ব্যবসা করে। বাড়ির আশপাশে এনে রাখা ভাঙারি থেকে হয়ত শিশুরা বোমা খুঁজে পেয়েছিল, তা দিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে আহত হয় তারা।

এ বিষয়ে কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এছাড়া বোম ডিসপোজাল ইউনিট ডাকা হয়েছে। ওই ঘরে আশপাশে আর কোথাও বোমা আছে কিনা সেটা খুঁজে দেখা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত এক শিশু মৃত্যু

B
BN DESK | 19 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার