Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৬ হাজারে 

BN DESK
01 September 2026, 07:00 PM পড়তে ১ মিনিট
কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৬ হাজারে 

কুয়াকাটায় মাসুম নামের এক জেলের জালে ধরা পরাছে একটি ১ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশ। মাছটি বিক্রি হয়েছে ৬ হাজার ৮০ টাকায়। 

আজ সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় কুয়াকাটা মেয়র বাজারে রব্বানী ফিসের নিয়ে এলে ডাকের মাধ্যমে মাছটি ৬ হাজার ৮০ টাকায় কিনে নেন সততা ফিস।

রব্বানী ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. রুবেল জানান, লেম্বুর বন এলাকার জেলে মাসুম আজ বিকেলে জাল তুলতে গেলে ওই মাছটি তার জালে ধরা পড়ে। মেয়র বাজারে নিয়ে আসার পরে ইলিশটি ৬ হাজার ৮০ টাকায় বিক্রি হয়।

সততা ফিসের ব্যবস্থাপনা পরিচালক মো. সোহাক বলেন, এত বড় মাছ এই বাজারে এখন খুব কম দেখা মেলে। তাই আমি কিনে ঢাকায় বিক্রির জন্য প্রস্তুত রেখেছি। এরকম মাছের দেখা মেলায় জেলে এবং মৎস্য ব্যবসায়ীরা অনেক খুশি।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, বড় ইলিশ মূলত জেলেদের জন্য সুখবর বয়ে আনে। গভীর সমুদ্রের জেলেদের পাশাপাশি উপকূলের জেলেরাও এখন বড় ইলিশ পাচ্ছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কুয়াকাটায় একটি ইলিশ বিক্রি ৬ হাজারে 

B
BN DESK | 25 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার