Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 09:21 PM পড়তে ১ মিনিট

কুয়াকাটায় একটি ভাড়াবাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২ জুন) মধ্যরাতে কুয়াকাটা পৌরসভার পাঞ্জুপাড়া এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন। তিনি বরগুনা জেলার তালতলী উপজেলার বাসিন্দা।

পুলিশ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কুয়াকাটায় ভাড়াবাসা থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 03 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার