Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ

BN DESK
25 March 2024, 11:32 AM পড়তে ১ মিনিট
কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ

পটুয়াখালী প্রতিনিধি: কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগর থেকে উপকূলে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ। গত কয়েকদিন ধরে সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে মৃত ও অর্ধমৃত জেলিফিশ দেখা যাচ্ছে। সমুদ্রের জোয়ারের সঙ্গে এগুলো ঝাঁকে ঝাঁকে তীরে এসে বালুতে আটকে পড়ায় বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এছাড়া জেলিফিশ আটকে জাল ছিঁড়ে যাচ্ছে এবং মাছ শিকারে দেখা দিয়েছে প্রতিবন্ধকতা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রলার মালিক ও জেলেরা।

সরেজমিন কুয়াকাটার বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, দখিনা বাতাস এবং জোয়ারের পানির সঙ্গে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ। কুয়াকাটা লেম্পুচর, ঝাউবনসহ সৈকতের বিভিন্ন স্থানে সেগুলো আটকে আছে।

সমুদ্রসৈকতের বিভিন্ন স্থানে মৃত ও অর্ধমৃত জেলিফিশ দেখা যাচ্ছে কুয়াকাটার জেলে মো. আনোয়ার বলেন, ‘আমাদের মাছ ধরা বন্ধ রয়েছে গত দুই সপ্তাহ ধরে। মাছ ধরতে না পারায় হাজার হাজার টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েছি।’

ট্রলারমালিক মো. খলিলুর রহমান বলেন, ‘জেলিফিশ আটকে আমার আটটি জাল নষ্ট হয়ে গেছে। মাছ ধরতে না পারায় এবং জাল ছিঁড়ে যাওয়ায় হাজার হাজার জেলে কয়েক কোটি টাকার লোকসানে পড়েছেন।’

এ ব্যাপারে ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের ইকোফিশ-২ প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘সমুদ্রের গভীরে অক্সিজেন হ্রাসের সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে অথবা সামুদ্রিক কচ্ছপের পরিমাণ কমে যাওয়ায় জেলিফিশ বেড়ে গেছে। জেলিফিশ ভেসে আসায় জেলেদের অর্থনৈতিক লোকসানের পরিমাণ বাড়ছে। তবে সামাজিক ইকোসিস্টেম রক্ষার জন্য সরকারকে এখনই পদক্ষেপ নিতে হবে। তা না হলে ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে দেশ ও জাতিকে।’

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কুয়াকাটা সৈকতে ভেসে আসছে অসংখ্য জেলিফিশ

B
BN DESK | 24 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার