Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কৃষিবিদদের অধিকার রক্ষার দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ 

BN DESK
09 October 2025, 03:31 PM পড়তে ১ মিনিট
কৃষিবিদদের অধিকার রক্ষার দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ 

নিউজ ডেস্ক:   বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার জব্বারের মোড়ে  কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল সোয়া ঘণ্টা বন্ধ ছিল।


মঙ্গলবার (৬ মে) সকাল ১১ টা থেকে দুপুর সোয়া ১২ টা পর্যন্ত রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন রেললাইন অবরোধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “কৃষিবিদদের অধিকার রক্ষা ও বৈষম্য নিরসনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস ফাতেমানগর ও ঢাকাগামী হাওর এক্সপ্রেস ময়মনসিংহে আটকে ছিল। অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ রুটে সোয়া ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সচল রয়েছে।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কৃষিবিদদের অধিকার রক্ষার দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ 

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার