Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

BN DESK
09 October 2025, 12:16 AM পড়তে ১ মিনিট
কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের তাপসী রাবেয়া হলে র‍্যাগিংয়ের অভিযোগে তিন নারী শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কৃষিবিদ ড. হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী মারিয়া সুলতানা মীমকে এক বছর, জোবায়দা জান্নাত সোহা ও আশিকা রুশদাকে ছয় মাসের জন্য হল থেকে বহিষ্কার করা হয়।

তাপসী রাবেয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইসরাত জাহান শেলী জানান, প্রথম বর্ষের শিক্ষার্থী  তাসনুভাকে র‍্যাগিংয়ের উদ্দেশে গত ৩১ মে রাতে ওই তিন শিক্ষার্থী হলের ছাদে ডাকে। পরে সে ছাদে যেতে রাজি না হলে তাকে ভোর ৪টা পর্যন্ত মানসিক নির্যাতন করে। ওই শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের অর্ডন্যান্স ফর স্টু‌ডেন্ট ডিসিপ্লিনের ৭নং ধারা অনুসা‌রে অভিযুক্ত ওই তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে হল থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কৃষি বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ৩ ছাত্রীকে হল থেকে বহিষ্কার

B
BN DESK | 27 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার