Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগ নেতা আটক

BN DESK
02 September 2026, 01:50 PM পড়তে ১ মিনিট
কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগ নেতা আটক

নিউজ ডেস্ক:   সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আলোচনায় আসা ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান।

আটক শাহীন আহমদ (২৬) কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দক্ষিণ রনিখাই ইউনিয়নের চামুরাকান্দি গ্রামের আসাদ আলীর ছেলে।

গত শনিবার (৪ জানুয়ারি) রাত ৮টায় কোম্পানীগঞ্জ উপজেলার ঢালারপাড় উচ্চ বিদ্যালয় মাঠে কেকে কেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ আয়োজনে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ ছাত্রলীগের সভাপতি ওমর আলী। এসময় মাস্ক পরে কেক কাটেন শাহীন আহমদ। ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয়।

জানা যায়, জুলাই-আগস্টজুড়ে দাপট দেখিয়েছেন শাহীন আহমদ। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় জড়িত ছিলেন তিনি।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, আটক শাহীনের বিরুদ্ধে ছাত্র-জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। আটকের পর তাকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে কারাগারে পাঠায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, ছাত্রলীগ নেতা আটক

B
BN DESK | 07 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার