Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন্দুয়ায় হাওরে পড়ে ছিল এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ

BN DESK
10 October 2025, 10:26 PM পড়তে ১ মিনিট
কেন্দুয়ায় হাওরে পড়ে ছিল এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের হাওরে বস্তাবন্দি অবস্থায় পড়ে ছিল এক ব্যক্তির মরদেহ। 

আজ বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে প্লাস্টিকের সাদা রঙের বস্তাটি পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে কেন্দুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুরে ওই বস্তাটি খোলে একজন পুরুষের মরদেহ উদ্ধার করে। 

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি রাসেল মিয়া (২৫) নামে এক যুবকের। তার পরিবারের লোকজন এসে মরদেহ শনাক্ত করেছে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক। জেলার মদন উপজেলার কুলিয়াটি গ্রামের আবুল মিয়ার ছেলে তিনি।

ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা অটোরিকশাটি ছিনতাই করার জন্য তাকে হত্যা করে বস্তায় ভরে ফেলে রেখে যায়। এর আগে, গত ৩০ জুন থেকে অটোরিকশা চালক রাসেল মিয়া নিখোঁজ ছিলেন বলে তার পরিবারের বরাতে জানায় পুলিশ।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, কখন- কীভাবে ঘটনাটি ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে না পারলেও ময়নাতদন্তের জন্য মরদেহটি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে । তিনি বলেন, ঘটনাটির তদন্ত চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

কেন্দুয়ায় হাওরে পড়ে ছিল এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ

B
BN DESK | 03 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার