Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল

BN DESK
10 October 2025, 05:43 AM পড়তে ১ মিনিট
কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল

ঢাকা, ২১ আগস্ট ২০২৫:  ইস্টার্ন ব্যাংক (ইবিএল) তাদের টেকসই উন্নয়ন, সবুজ অর্থায়ন এবং দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম চর্চার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান করে নিয়েছে।

গতকাল ঢাকায়, বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার-এর হাতে সম্মাননাপত্র তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের (এসএফডি) পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কৃতজ্ঞতা প্রকাশ করে আলী রেজা ইফতেখার বলেন:"এই স্বীকৃতি আমাদেরকে আরও বেশি সবুজ অর্থায়নকে উৎসাহিত ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার করতে এবং একই সঙ্গে পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রমকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবেÑযা নিম্ন-কার্বন ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।"

ক্যাপশন: ইস্টার্ন ব্যাংক (ইবিএল) কেন্দ্রীয় ব্যাংকের ২০২৪ সালের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় স্থান পেয়েছে। গতকাল, বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সাসটেইনেবিলিটি রেটিং রিকগনিশন অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখারের হাতে সম্মাননাপত্রটি তুলে দিচ্ছেন।  ডেপুটি গভর্নর নুরুন্নাহার এবং এসএফডির পরিচালক চৌধুরী লিয়াকত আলীসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ ১০ টেকসই ব্যাংকের তালিকায় ইবিএল

B
BN DESK | 21 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার