Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেন এখন সবার মুখে মুখে - ‘কী রাগ করলা?’

BN DESK
02 September 2026, 09:58 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নতুন নতুন সংলাপ বা ডায়ালগ হঠাৎ করেই ভাইরাল হয়ে ওঠে। এবার তেমনই একটি ডায়ালগ নিয়ে মেতে উঠেছেন নেটিজেনরা- ‘কী রাগ করলা?’। ফেসবুকের নিউজফিড, কমেন্ট বক্স, এমনকি ইনবক্সের চ্যাটেও এখন এই একটি সংলাপের দাপট।

বিভিন্ন ধরনের মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক পোস্টে জায়গা করে নিয়েছে এই ডায়ালগটি। অনেকেই নিজেদের দৈনন্দিন জীবনের নানা ঘটনা কিংবা পরিচিত মানুষের আচরণের সঙ্গে মিলিয়ে তৈরি করছেন মজার সব কনটেন্ট।

ভাইরাল হওয়া এই ডায়ালগটির সূত্রপাত একটি ভিডিও থেকে। রবিবার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি।

সেখানে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে কাঁধে ঝোলা নিয়ে এক গণক এক যুবকের ভাগ্য গণনা করছেন। ভাগ্য গণনার সময় যুবকের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলার পাশাপাশি প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন—‘রাগ করলা?’।

গণকের কথা বলার বিশেষ ভঙ্গি, আত্মবিশ্বাসী উপস্থাপন আর মানুষকে প্রভাবিত করার অভিনব কৌশলই মূলত দর্শকদের হাসির খোরাক জুগিয়েছে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা এটি নিয়ে তৈরি করছেন নানা ধরনের স্যাটায়ার। কেউ অফিসের বসের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন ওই গণকের, আবার কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের আচরণের প্রতিচ্ছবি দেখছেন তার মধ্যে। অনেকে প্রেম, বন্ধুত্ব কিংবা পারিবারিক সম্পর্ক নিয়েও তৈরি করছেন মজার সব পোস্ট।

বাস্তব জীবনের চেনা ঘটনাগুলোকে ‘কী রাগ করলা’ সংলাপের মাধ্যমে উপস্থাপন করায় কনটেন্টগুলো আরও বেশি জনপ্রিয় হয়ে উঠছে। ফলে অল্প সময়ের মধ্যেই ডায়ালগটি সামাজিক যোগাযোগমাধ্যমের অন্যতম আলোচিত ট্রেন্ডে পরিণত হয়েছে।

ভিডিওটি জনপ্রিয় হওয়ার পর অনেক কনটেন্ট নির্মাতাও বিষয়টি নিয়ে ভিডিও বানাতে শুরু করেছেন। টিকটক, রিলস ও শর্ট ভিডিও প্ল্যাটফর্মগুলোতেও এখন ‘কী রাগ করলা?’ ডায়ালগ ব্যবহার করে তৈরি হচ্ছে অসংখ্য অভিনয়ধর্মী কনটেন্ট।

কেউ মজার ছলে বন্ধুদের খোঁচা দিচ্ছেন, আবার কেউ দৈনন্দিন জীবনের বিরক্তিকর পরিস্থিতিকেও হাস্যরসে উপস্থাপন করছেন এই সংলাপের মাধ্যমে। ফলে খুব অল্প সময়ের মধ্যেই এটি তরুণদের কাছে এক ধরনের জনপ্রিয় অনলাইন সংস্কৃতিতে পরিণত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

কেন এখন সবার মুখে মুখে - ‘কী রাগ করলা?’

B
BN DESK | 19 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার