Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেশবপুরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

BN DESK
02 September 2026, 05:28 AM পড়তে ১ মিনিট
কেশবপুরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর গ্রামে কলাবাগান থেকে কিবরিয়া শেখ (৩০) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশের একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার হয়।

কিবরিয়া শেখ হাসানপুর গ্রামের মশিয়ার রহমানের ছেলে। মরদেহ উদ্ধারের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

কিবরিয়া শেখের পরিবারের সদস্যরা জানান, হাসানপুর মুক্তিযোদ্ধা কারিগরি বিদ্যালয়ের পাশে কিবরিয়ার একটি হলুদের ক্ষেত রয়েছে। বুধবার রাতে ওই ক্ষেত পাহারা দিতে গিয়েছিলেন। এরপর আর বাড়িতে ফেরেননি। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা মাঠে গিয়ে হলুদ ক্ষেতের পাশে কলাবাগানে কিবরিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও কিবরিয়ার পরিবারের সদস্যদের খবর দেন। 

কেশবপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, কিবরিয়ার মৃত্যুর কারণ জানা যায়নি। রহস্য উদঘাটনে মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

এলাকা: যশোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কেশবপুরে কলাবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার