Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কেশবপুরে মৎস্যজীবী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০,ককটেল বিস্ফোরণ

BN DESK
01 September 2026, 08:02 PM পড়তে ১ মিনিট
কেশবপুরে মৎস্যজীবী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০,ককটেল বিস্ফোরণ

নিউজ ডেস্ক: যশোরের কেশবপুরের সুফলাকাটি উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি এসএম মঞ্জুর হোসেনের সমর্থক ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষ ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান এসএম মঞ্জুর কার্যালয়ে যেতে পারছিলেন না। তাকে বিএনপি নেতারা অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া স্থানীয় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন মেম্বার ইউনিয়ন পরিষদ ভবন দখলে রাখেন।

বুধবার বিকেল সাড়ে ৫টায় চেয়ারম্যান এসএম মঞ্জুর তার সমর্থকদের নিয়ে ইউপি কার্যালয়ে ঢোকার চেষ্টা করেন। খবর পেয়ে বিএনপির নেতাকর্মীরা সেখানে যান এবং চেয়ারম্যানকে কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এ সময় উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে কমপক্ষে ২০ জন আহত হন। বাজারের কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে গুরুতর সাতজনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন- আফসার গাজী (৪০), বালোকাটি গ্রামের আব্দুল হামিদ (৪৫), মোহাম্মদ সাইফুল (৪০), সাইফুল ইসলাম (৩০), বেতিখোলা গ্রামের ফারুক হোসেন (৪০), রোজিনা খাতুন (৪০)-সহ আরও একজন।


রাতে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এলাকা: যশোর কেশবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কেশবপুরে মৎস্যজীবী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০,ককটেল বিস্ফোরণ

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার