Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

BN DESK
10 October 2025, 09:35 PM পড়তে ১ মিনিট
কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রাজনীতিতে আসার আগ থেকেই কোচিংয়ে ক্লাস নিতেন । এখনো সময় সুযোগ পেলে প্রায়ই কোচিংয়ে ক্লাস নিতে যান তিনি।

শুক্রবার রাতে স্কুল অব এক্সিলেন্সের অনলাইন ক্লাস নিতে দেখা গেছে হাসনাত আব্দুল্লাহকে।এদিন কোচিংয়ের অনলাইন ক্লাসটি তাদের নিজস্ব ফেসবুক পেজে লাইভ প্রচার করা হয়। তাকে ইংরেজি গ্র্যামারের এক্সক্লুসিভ রিভিশন ক্লাস নিতে দেখা গেছে।

জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থাতেই কোচিংটির সঙ্গে যুক্ত হন তিনি। সেখানকার জনপ্রিয় শিক্ষক তিনি। অনলাইন ক্লাসগুলোর মধ্যে হাসনাত আব্দুলাহর ক্লাস সব থেকে বেশি শেয়ার এবং বেশি মানুষ দেখে থাকেন।২০২৪ কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ । ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তিনি।

কুমিল্লার দেবিদ্বার থানার দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে ২০১৪ সালে মাধ্যমিক এবং পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন হাসনাত আব্দুল্লাহ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

কোচিংয়ে ক্লাস নিলেন হাসনাত আব্দুল্লাহ

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার