Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোথায় হারিয়ে গেলো সেই ঈদ !

BN DESK
05 September 2026, 08:28 AM পড়তে ১ মিনিট
কোথায় হারিয়ে গেলো সেই ঈদ !

মাত্র কয়েক দশকের ব্যবধানে যেন হারিয়ে গেলো ঈদের সেই আনন্দ। প্রযুক্তি যেন গ্রাস করে নিয়েছে সেই আমেজ। ঈদের চাঁদ আজ যেন বড্ড একা। নেই সেই রং-বেরংয়ের ঈদ কার্ডের চল।

এই তো মাত্র এক দশক আগেই ঈদের সময় পারায় পারায় বসতো ঈদ কার্ডের দোকান। ছোটদের জন্য ছিলো এ এক বাড়তি আনন্দ। এসব কার্ড খুললেই শুভেচ্ছার বাণী ভেসে ওঠতো। বাংলা ও ইংরেজীতে লেখা হাজার ছকের মনের না বলা অনুভূতিই প্রকাশ করা হতো এসব ঈদ কার্ডে। ২ টাকা থেকে শুরু করে ৩০০ টাকা পর্যন্ত পাওয়া যেতো এসব ঈদ কার্ড। 

তবে কালের বিবর্তনে ভাটা পড়েছে এসব ঈদ কার্ড ব্যবসায়ে। এখন আগের মতো আর কেউ ভীড় জমায় না এসব দোকানে। দোকানিরা জানান, প্রযুক্তি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমেই এখন সবাই ঈদের সুভেচ্ছা বার্তা পাঠায়। তাই ক্রেতাদের মাঝে এখন আর আগের মতো ঈদ কার্ডের সেই চাহিদা নেই। 

আগে সহপাটিদের মাঝে সকাল-বিকাল হিসেব চলতো এবারের ঈদের জন্য এ পর্যন্ত কে কত টাকা জমা করেছে। নতুন জামা তোলা থাকতো আলমারিতে। যদি জামা দেখলে তা পুরোনো হয়ে যায়। 

ঈদের চাঁদ দেখার জন্য গ্রামের ২০-৩০ জন মিলে ছুটে যেতাম ধান ক্ষেতের খোলা আকাশে। পশ্চিম আকাশে তন্ন তন্ন করে খোঁজা হতো চাঁদ। হঠাৎ কারো মুখে চিৎকার ভেসে উঠতো ঐ যে চাঁদ! সেই আনন্দের ভাষা বর্ণনা করা দুষ্কর। বিজ্ঞান আর প্রযুক্তির কল্যাণে সেই আনন্দ এখন আর নেই। এখন ফেসবুকেই সব কিছুর আপডেট পাওয়া যায়।

ঈদের আগের রাতে চলতো মেহেদী দেয়ার উৎসব। আর সারা রাত সেই মেহেদি শুখানোর জন্য অপেক্ষা। তবে এখন ৫ মিনিটে রং হবার মেহেদি বাজারে এসে সেই অপেক্ষার আর দরকার হয় না। পার্লারে হাজার টাকা দিয়ে মেহেদি দিয়ে নিলেও সেই আনন্দ আর পাওয়া যায় না। 

আজ আর হাজার হাজার টাকা খরচ করে দামি জামা-জুতো কিনে ঈদের ওই আনন্দ নেই। অত্যাধুনিক যন্ত্রের বদৌলতে আজ আর রেডিওতে শোনা যায় না ‘রেডিও বাংলাদেশ’ ঈদ মোবারক।

 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

কোথায় হারিয়ে গেলো সেই ঈদ !

B
BN DESK | 25 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার