Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয় : রিজভী

BN DESK
10 October 2025, 07:14 PM পড়তে ১ মিনিট
কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয় : রিজভী

আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় সেই ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে বিএনপি’র জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দুর্ঘটনা বলে-কয়ে আসে না এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়।’ একই সঙ্গে শিশু হারানো পরিবারের পাশে দাঁড়ানো এবং ঝলসে যাওয়ারা যতদিন বেঁচে থাকবে ততদিন রাষ্ট্রকে তাদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন এই বিএনপি নেতা।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের জন্য যুবদলের রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ‘মানুষের চোখ নয়, মানুষের হৃদয়কে কাঁদাচ্ছে গতকালকের ঘটনা। জানি না এর জন্য কারা দায়ী, সেটা সরকার খুঁজে বের করবে। ঘনবসতিপূর্ণ এলাকায় বিমানের প্রশিক্ষণ কেন হচ্ছে, বিমানের ত্রুটি-বিচ্যুতি ছিল কি না, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, সেই প্রশ্ন মানুষের মনে। সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে, একটি উচ্চপর্যায়ের তদন্ত টিম করে আসল সত্য খুঁজে বের করা। দুর্ঘটনা বলে-কয়ে আসে না এটা সত্য, কিন্তু কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয়।’

সবাইকে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাই যদি যত্নবান হতো, দায়িত্ববান হতো, দায়িত্বে অবহেলা না করতো তাহলে কিন্তু অনেক দুর্ঘটনা রোধ করা যায়। এটা অত্যন্ত সত্য কথা। এটা সরকারের খতিয়ে দেখা দরকার। আর কত এভাবে মাসুম বাচ্চারা, আলোকপিয়াসী শিশুরা অকালে ঝরে যাবে? এখন এই শিশুদের বাবা-মায়েরা কেমন আছে জানি না, আগুনে পুড়ে, ঝলসে যারা কাতরাচ্ছে-এই সমাজ ও রাষ্ট্র কতটুকু তাদের পাশে দাঁড়াবে এই প্রশ্ন সবার।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

কোনো পরিকল্পিত ঘটনাকে যেন দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া না হয় : রিজভী

B
BN DESK | 22 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার