Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কোমর থেকে ৬ কোটির স্বর্ণের বার উদ্ধার; আটক ২

BN DESK
03 September 2026, 03:27 AM পড়তে ১ মিনিট
কোমর থেকে ৬ কোটির স্বর্ণের বার উদ্ধার; আটক ২

নিউজ ডেস্ক: ভারতে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুরের সীমান্ত এলাকা থেকে ৪৬টি সোনার বারসহ দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, মহেশপুরের ছয়ঘরিয়া গ্রামের আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মো. দুলাল (৪০)।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, বিপুল পরিমাণ সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে চোরাকারবারীরা সীমান্তের দিকে গমন করবে এমন তথ্য আসে বিজিবির কাছে। সেই তথ্যের ভিত্তিতে বিজিবির টহল দল সামন্তা বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ৫৯/৩ এস থেকে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে ধানক্ষেতে অবস্থান নেয়। সেসময় দুই চোরাকারবারী হেঁটে সীমান্তের দিকে এলে বিজিবির টহল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা আব্দুর কাদের মন্ডল ও মো. দুলালকে আটক করে।

পরে আটকদের দেহ তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় ৪৬টি সোনার বার উদ্ধার করে। ওই সোনার ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম যার আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা।

বিজিবি কর্মকর্তা আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলা করে মহেশপুর থানায় সোপর্দ এবং উদ্ধারকৃত সোনা ঝিনাইদহ ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম চলমান।

এলাকা: ঝিনাইদহ মহেশপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কোমর থেকে ৬ কোটির স্বর্ণের বার উদ্ধার; আটক ২

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার