Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

BN DESK
03 September 2026, 09:51 PM পড়তে ১ মিনিট

জীবন চেনার আগেই মৃত্যুর কঠিন পাঞ্জায় বন্দি হয়ে পড়েছে চতুর্থ শ্রেণির ছোট্ট শিক্ষার্থী মোছা. সুমাইয়া (৯)। হাসপাতালের কক্ষে এক অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে লড়াই করছে এই শিশুটি। সে বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার রাজ্জাকপুর ইউনিয়নের এক সাধারণ পরিবারের সন্তান।

সুমাইয়া দীর্ঘদিন ধরে মারাত্মক ক্যান্সার এবং চোখের টিউমারে আক্রান্ত। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটিকে দ্রুত সুস্থ করে তুলতে মোট ৬টি কেমোথেরাপি প্রয়োজন। ইতোমধ্যেই কোনোক্রমে একটি কেমোথেরাপি দেওয়া সম্ভব হলেও আর্থিক সংকটের কারণে বাকি থেরাপিগুলো এবং প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে যাওয়া পুরোপুরি অনিশ্চিত হয়ে পড়েছে।

বর্তমানে সুমাইয়া ঢাকার পিজি হাসপাতালের (ইঝগগট) বি-ব্লক, ৩য় তলার ৩১৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছে। সুমাইয়ার বাবা আনোয়ার হোসেন অতি সাধারণ এবং নিম্ন আয়ের একজন মানুষ। দিন এনে দিন খাওয়া পরিবারের জন্য সুমাইয়ার এই ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি চিকিৎসার খরচ বহন করা কোনোভাবেই সম্ভব হচ্ছে না।

সুমাইয়াকে বাঁচাতে এবং তার চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের মানবিক সহায়তা অত্যন্ত জরুরি। যারা সাহায্য করবেন তারা বিকাশ (পার্সোনাল): ০১৯২৪৯৪৯১০২ (সুমাইয়ার বাবা), ডাচ-বাংলা ব্যাংক পিএলসিএকাউন্ট নং: ২৪৪১০৩০৪৯৭৯০০ এ সাহায্য পাঠাতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ক্যান্সার ও চোখের টিউমারে আক্রান্ত ৯ বছরের সুমাইয়া জন্য সাহায্যের আবেদন

B
BN DESK | 25 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার