Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রেতাকে বোল দিয়ে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা

BN DESK
09 October 2025, 05:45 PM পড়তে ১ মিনিট
ক্রেতাকে বোল দিয়ে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা

নিউজ ডেস্ক:  নড়াইলের লোহাগড়ায় উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় আলু কেনা নিয়ে বাগবিতণ্ডার জেরে আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বিক্রেতার বিরুদ্ধে।

রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মামুন ফকির উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামের ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান। এসময় আলুর দাম নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আশিকুর রহমান জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: নড়াইল লোহাগড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ক্রেতাকে বোল দিয়ে পিটিয়ে মারলেন আলু বিক্রেতা

B
BN DESK | 30 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার