Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কড়াই নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

BN DESK
03 September 2026, 06:40 PM পড়তে ১ মিনিট

বরিশাল সদর উপজেলার কড়াই নদী থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার (২৮ মার্চ) ভোরে নদীর রাজারচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বরিশাল সদর নৌ-পুলিশের ওসি অসীম কুমার সিকদার।

নিহত ব্যক্তি সবুজ হাওলাদার (৬০)। তিনি সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর গ্রামের বাসিন্দা মৃত আব্দুল আজিজ হাওলাদারের ছেলে।

স্বজনদের বরাতে ওসি জানান, গতকাল শুক্রবার (২৭ মার্চ) দুপুরে বাসা থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন সবুজ হাওলাদার। শনিবার সকাল ৬টার দিকে স্থানীয়রা কড়াইতলা নদীর রাজারহাট এলাকায় একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

ওসি আরও জানান, লাশের ময়নাতদন্ত শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

কড়াই নদী থেকে নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার