Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খালিয়াজুরিতে স্কুলের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত

BN DESK
20 April 2026, 02:09 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার খালিয়াজুরিতে বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত হয়েছে।

আজ রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা হলো- জয় সরকার ও মোবাশ্বের হোসেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, উপজেলার মেন্দিপুর ইউনিয়নের নূরপুর বোয়ালী গ্রামের জিয়াখড়া বাজারসংলগ্ন প্রকাশনাথ পাবলিক উচ্চ বিদ্যালয়ের দুইতলা ভবনটি নির্মাণ করা হয় ১৯৯২ সালে। এরপর দুইবার সংস্কার করা হলেও ভবনটি বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বলেন, রোববার সকালে সহকারী শিক্ষক মোহাম্মদ শামসুল ইসলাম বিজ্ঞানাগারে দশম শ্রেণির ক্লাস নিচ্ছিলেন। এসময় হঠাৎ করে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়। ঘটনার পর ওই কক্ষে পাঠদান বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যালয়ের অন্যান্য শ্রেণিকক্ষও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা আতঙ্কে রছেন। দ্রুত ভবন সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল বারী বলেন, বিষয়টি দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খালিয়াজুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাদির হোসেন শামীম বলেন, আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষটি বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। শিগগিরই ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

খালিয়াজুরিতে স্কুলের ছাদের পলেস্তারা ধসে দুই শিক্ষার্থী আহত

B
BN DESK | 20 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার