Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খালি পেটে দুধ চা খেলে হতে পারে যে সব ক্ষতি

BN DESK
02 September 2026, 10:42 PM পড়তে ১ মিনিট
খালি পেটে দুধ চা খেলে হতে পারে যে সব ক্ষতি

চা প্রেমীদের কাছে চা ছাড়া অন্য যে কোনো কিছুর স্বাদ চায়ের তুলনায় অনেক কম বলে মনে মনে হবে। এমনকি যে কোনো আড্ডাতে চা ছাড়াতো জমেই না।

দিন কিংবা রাত যেকোনো সময়েই আমরা চা পান করি। কিন্তু জানেন কি সকালে খালি পেটে দুধ চা পানে হতে পারে নানা ধরনের সমস্যা।

আসুন জেনে নেই- 

 খালি পেটে দুধ চা খেলে পেপটিক আলসার হতে পারে।

অনেকেই আছেন দুধ চায়ে কিছুটা আদা মিশিয়ে নেন। তাতে উপকার হবে বলেই মনে করেন। কিন্তু এই অভ্যাসের কারণে পেটে বাতাস জমতে পারে সহজে। তার থেকে হতে পারে পেট ব্যথা।

চায়ে থাকে ট্যানিন। চা দুধের সঙ্গে মিশলে ট্যানিন আরও সক্রিয় হয়ে ওঠে। তার ফলে দুধ চা খেলে ট্যানিন নানা ধরনের দাগ-ছোপ সৃষ্টি করে। বিশেষ করে দাঁত হলুদ হয়ে যেতে পারে।

 প্রতিদিন খালি পেটে দুধ চা পানে হজমের সমস্যাও হতে পারে। পেট ফেঁপে যেতে পারে দুধ চা খেলে। তার থেকেও সারা দিন অস্বস্তি হতে পারে। দিনে বারবার দুধ চা খেলে অনিদ্রার সমস্যাও হয়।

এসব সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দুধ চায়ের পরিবর্তে আদা-লেবু দিয়ে লিকার  চা পানের অভ্যাস করতে পারেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

খালি পেটে দুধ চা খেলে হতে পারে যে সব ক্ষতি

B
BN DESK | 29 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার