Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:09 PM পড়তে ১ মিনিট
খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিনে তেতুঁলিয়া নদীর একটি শাখা খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সোয়া আটটার দিকে বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি ব্রিজের নিচে খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সিদ্দিকুর রহমান।

জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন পথচারী ডাওরি ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় কিছু একটা খালের পানিতে ভাসতে দেখেন। পরে আরও লোক জড়ো হয়ে খালে লাইট দিয়ে দেখতে পান একটি মরদেহ পানিতে ভাসছে। পরে তারা স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

 

এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ডাওরি বাজার ব্রিজের নিচে খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। এখনো মরদেহটির পরিচয় মেলেনি, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

খাল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার

B
BN DESK | 29 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার