Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার 

BN DESK
02 September 2026, 06:09 AM পড়তে ১ মিনিট
খুবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার 

নিউজ ডেস্ক:  খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের প্রভাষক হাসান মাহমুদ সাকিকে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী মোহাম্মদ মোবারক হোসেন নোমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে  গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৩ মে) রাত ১০ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন সোনাডাঙা থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম।

অভিযুক্ত নোমান বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিসিপ্লিনের ১৮ ব্যাচের শিক্ষার্থী।

এর আগে, শনিবার (৩ মে) বিকালে অনুষ্ঠিত ২৩১তম জরুরি সিন্ডিকেট সভায় অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য, উপাত্ত ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে তাকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এবং তার স্নাতক ডিগ্রির সনদপত্র সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

উল্লেখ্য, গত ২মে সন্ধ্যায় খুবির পুরাতন প্রশাসনিক ভবনের পাশে তিনি শারীরিকভাবে আঘাত করেন এই শিক্ষকের উপর। ঘটনার পরপরই তা ক্যাম্পাসজুড়ে ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। 

ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা শনিবার (৩ মে) গভীর রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুবি শিক্ষককে লাঞ্ছনার ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেপ্তার 

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার