Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় আ. লীগ নেতাকে আটক করে ছেড়ে দিল গোয়েন্দা পুলিশ

BN DESK
02 September 2026, 06:07 AM পড়তে ১ মিনিট
খুলনায় আ. লীগ নেতাকে আটক করে ছেড়ে দিল গোয়েন্দা পুলিশ

নিউজ ডেস্ক:   খুলনা মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বীরেন্দ্রনাথ ঘোষকে আটকের পর ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ১টার দিকে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বিষয়টি স্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম। 

এর আগে, একইদিন রাত পৌনে ১১টার দিকে নগরের সদর থানার সাহেবের কবরখানা এলাকা থেকে বীরেন্দ্রনাথ ঘোষকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।


মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম বলেন, ‍“আওয়ামী লীগ নেতা বীরেন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য জিজ্ঞাসাবাদ করতে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

এর আগে মঙ্গলবার আটকের পর তৈমুর ইসলাম বলেছিলেন, “বীরেন্দ্রনাথ ঘোষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বর্তমান সরকারের কর্মকাণ্ড সম্পর্কে তার প্রকৃত অবস্থান জানতেই তাকে জিজ্ঞাসাবাদ জন্য আটক করা হয়েছে।” 

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় আ. লীগ নেতাকে আটক করে ছেড়ে দিল গোয়েন্দা পুলিশ

B
BN DESK | 16 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার