Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

BN DESK
02 September 2026, 06:15 AM পড়তে ১ মিনিট
খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

খুলনার ফুলতলা উপজেলায় দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে সদর ইউনিয়নের ইউপি সদস্য ফারুখ মোল্লা গুরুতর আহত হ‌য়ে‌ছেন। আজ বুধবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেলস্টেশন রোড এলাকায় দুর্বৃত্তরা তাকে কু‌পিয়ে জখম করে।

আহত এ ইউপি সদস্যকে উদ্ধার করে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভুক্তভোগী ফারুখ ফুলতলা উপজেলার পয়গ্রা‌মের জনৈক হাসেন মোল্লার ছেলে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুজ্জামান বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, দুপুর সা‌ড়ে ১২টার দি‌কে স্থানীয়রা খবর জানালে আমরা ঘটনাস্থলে গি‌য়ে তা‌কে আহত অবস্থায় রাস্তায় প‌ড়ে থাক‌তে দে‌খি। প‌রে তাকে এক‌টি ভ্যানে ক‌রে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চি‌কিৎসার জন্য নেওয়া হয়। কিন্তু অবস্থার অবন‌তি দেখে সেখানকার চি‌কিৎসক তাকে খুলনা মে‌ডিকেল কলেজ হাসপাতা‌লে পাঠায়। দুর্বৃত্তরা ধারা‌লো অস্ত্র দি‌য়ে তার দু’পা‌য়ে কুপিয়েছে।

আহত ফারুখ মোল্লা চরমপ‌ন্থী দলের সদস্য। পু‌লিশের তা‌লিকায় তার নাম রয়েছে।

এলাকা: খুলনা ফুলতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম

B
BN DESK | 19 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার