Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় করোনায় বছরের প্রথম মৃত্যু

BN DESK
10 October 2025, 02:58 AM পড়তে ১ মিনিট
খুলনায় করোনায় বছরের প্রথম মৃত্যু

খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২১ জুলাই) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চলতি বছরে এটিই খুলনায় করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।

ডা. ইশতিয়াক জানান, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল রোববার (২০ জুলাই) বিকেলে খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোররাতে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় করোনায় বছরের প্রথম মৃত্যু

B
BN DESK | 21 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার