Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

BN DESK
04 September 2026, 02:10 PM পড়তে ১ মিনিট
খুলনায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মাদক মামলায় খুলনায় এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার (৩১ আগস্ট) খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সুমি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী শুভেন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্ত আসামির নাম বারেক আকন। তিনি খালিশপুর থানাধীন নেভি চেকপোস্ট এলাকার আমজাদের বাড়ির ভাড়াটিয়া আনসার আকন ওরফে আহমেদ আকনের ছেলে বারেক আকন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ জুন রাত পৌনে ১টার দিকে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, খালিশপুর থানাধীন তিতুমীর রোড সংলগ্ন এ ওয়ান স্টোরের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালালে কয়েকজন পালিয়ে গেলেও বারেককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

এ সময় তার হাতে থাকা ব্যাগ থেকে পুলিশ ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

ওই রাতে খালিশপুর থানার এসআই মো. আলতাফ বাদী হয়ে বারেককে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই বছরের ৩১ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ কাদের আহমেদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় মাদক মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

B
BN DESK | 31 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার