Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

BN DESK
02 September 2026, 07:42 AM পড়তে ১ মিনিট
খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

খুলনা মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদারকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বত্তরা। 

আজ সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে মহানগরীর সদর থানাধীন পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে তাকে ছুরিকাঘাত করা হয়।

যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের- কেএমপির এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব।

নিহত মানিক পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদ এলাকার মনছুর হাওলাদারের ছেলে। 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, পূর্ব শত্রুতার জেরে সাজ্জাদ, মেহেদী ও লালু মিলে পুরাতন রেল স্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে মানিককে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি-২ বিভাগের (১১-১২) ওয়ার্ডে ভর্তি করেন।

কেএমপির এডিসি (মিডিয়া) মোহা. আহসান হাবীব বলেন, আহত অবস্থায় তাকে (মানিক) খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর পথে তিনি মারা যান।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

B
BN DESK | 20 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার