Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনার কাউন্সিলরকে কক্সবাজারের সৈকতে গুলি করে হত্যা

BN DESK
02 September 2026, 07:41 AM পড়তে ১ মিনিট
খুলনার কাউন্সিলরকে কক্সবাজারের সৈকতে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা ও সি-গাল পয়েন্টের মাঝখানের ঝাউবনে  খুলনার এক কাউন্সিলরকে গুলি করে হত্যা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান।

নিহতের পকেটে পাওয়া এনআইডির তথ্যমতে, তার নাম গোলাম রব্বানী। তিনি খুলনা সিটি করপোরেশনের দৌলতপুরের দেয়ানা উত্তর পাড়ার মো. গোলাম আকবরের ছেলে। গোলাম রব্বানী টিপু সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর। ৫ আগস্টের সরকার পতনের পর তিনি এলাকা থেকে পলাতক।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান জানান, মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি তাকে গুলি করে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে অন্যপাশ দিয়ে বেরিয়ে গেছে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়।

নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন সালাম নামে এক অটোরিকশাচালক। তিনি সাংবাদিকদের জানান, সিগাল পয়েন্টের সামনে কাঠের ব্রিজের পাশে হঠাৎ বিকট শব্দ হয়। গুলির আওয়াজ হয়েছে বুঝতে পেরে লোকজন দিগ্‌বিদিক ছুটে পালায়। এর মাঝে কে বা কারা গুলি করেছে শনাক্ত হয়নি। তখন চোখে পড়ে এক ব্যক্তি ঢলে পড়ছেন। সাহস করে কাছে গিয়ে গুলিবিদ্ধ ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে নিজের অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী জানান, কে বা কারা তাকে গুলি করেছে তা শনাক্তের চেষ্টা চলছে। খুলনার কাউন্সিলর গোলাম রব্বানী টিপু কখন কক্সবাজার এসেছেন তাও জানার চেষ্টা চলছে।

নিহত গোলাম রাব্বানী খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বলে জানা গেছে। তিনি খুলনা সিটি করপোরেশনের ৪নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনার কাউন্সিলরকে কক্সবাজারের সৈকতে গুলি করে হত্যা

B
BN DESK | 10 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার