Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

BN DESK
10 October 2025, 10:44 PM পড়তে ১ মিনিট
খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

আজ শুক্রবার (৪ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উথলী রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। 

উথলী রেলওয়ে স্টেশনের মাস্টার মিন্টু কুমার রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী একটি মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে খুলনা-যশোর-ঢাকা রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করবে।

এদিকে, খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। অনেক যাত্রী বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। অসংখ্য যাত্রীকে বিভিন্নভাবে যাত্রা করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের মাস্টার ইউসুফ পলাশ বলেন, উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানিয়েছি। রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ করবে। এখন খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

এলাকা: চুয়াডাঙ্গা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ

B
BN DESK | 04 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার