Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনার সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

BN DESK
03 September 2026, 04:41 AM পড়তে ১ মিনিট
খুলনার সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

খুলনা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর জেসমিন পারভীন জলিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে নগরীর শিপইয়ার্ড মোল্লাপাড়া মেইন রোডের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ডিবি’র ওসি তৈমুর ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের উপর হামলার অভিযোগে খুলনা সদর থানায় দায়ের হওয়া একটি মামলায় সাবেক কাউন্সিলর জলি সন্দেহভাজন আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো থানায় মামলা রয়েছে কিনা তা খোঁজখবর নেয়া হচ্ছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার জলি সিটি করপোরেশনের সংরক্ষিত ১০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, জেলা যুব মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, জেলা পরিষদের সাবেক সদস্য।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনার সাবেক কাউন্সিলর জলি গ্রেপ্তার

B
BN DESK | 01 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার