Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় লেক থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার 

BN DESK
07 September 2026, 07:56 PM পড়তে ১ মিনিট

খুলনায় সোয়েব (১৪) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে মহানগরীর ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে তার লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।

হরিণটানা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর মোল্লা বলেন, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত।

গতকাল বুধবার (২৯ জুলাই)  বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
লেকে লাশ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে তার পরিচয় শনাক্ত করেন।
এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় লেক থেকে মাদ্রাসা শিক্ষার্থীর ভাসমান লাশ উদ্ধার 

B
BN DESK | 30 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার