Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায়  যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪

BN DESK
02 September 2026, 07:48 AM পড়তে ১ মিনিট
খুলনায়  যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউজ ডেস্ক: খুলনা নগরীর টুটপাড়া তালতলা মেইন রোড থেকে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এ সময় বিএনপি ও যুবদল নেতাসহ চারজন গ্রেপ্তার হয়েছেন। 

শুক্রবার (২০ জুন) রাতে তাদের গ্রেপ্তার করা হয়। 

শনিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

গ্রেপ্তারকৃতরা হলেন- নগরীর ৩০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. সালাউদ্দিন মোল্লা বুলবুল। তিনি টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার ছেলে। ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ। তিনি টুটপাড়া মেইন রোডের বাসিন্দা শেখ হাবিবুর রহমানের ছেলে, শেখ মোহাম্মদ তাসফিকুর রহমান এবং সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার খাজরা গ্রামের ভোলানাথপুর এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মোল্লার ছেলে মো. আরিফ মোল্লা।

পুলিশ জানায়, যৌথ বাহিনীর সদস্যরা শুক্রবার রাত দেড়টার দিকে নগরীর টুটপাড়া তালতলা হাসপাতাল মেইন রোডের বাসিন্দা বাবুল মোল্লার বাড়িতে অভিযান চালায়। অভিযানটি শনিবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত চলে। এ সময়ে ওই বাড়ি থেকে বাবুল মোল্লার ছেলেসহ চারজনকে আটক করে যৌথবাহিনীর সদস্যরা। এ সময়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি, একটি রিভলবার, একটি শর্টগান, চার রাউন্ড কার্তুজ, তিনটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, তিনটি চাপাতি, ১৭০ গ্রাম গান পাউডার ও ১০৫ পিস ইয়াবা জব্দ করে। 

দলীয় নেতা গ্রেপ্তারের বিষয়ে জানতে চাইলে খুলনা সদর থানা বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির জানান, মো. সালাউদ্দিন মোল্লা ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং শেখ তৌহিদুর রহমান নগর যুবদলের সাবেক সদস্য। যুবদলের কমিটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে তার কোনো সদস্য পদ নেই। তবে তারা কিভাবে এবং কেন গ্রেপ্তার হয়েছেন তা তার জানা নেই। 

খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, “রাতে যৌথ বাহিনীর সদস্যরা টুটপাড়া থেকে চারজনকে দেশি এবং বিদেশি অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। সকালে তাদের থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত বুলবুলের বিরুদ্ধে তিনটি এবং তৌহিদুরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে খুলনা থানায় অস্ত্র এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হচ্ছে।”

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায়  যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ৪

B
BN DESK | 21 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার