Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় আ.লীগের ২৫ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

BN DESK
10 October 2025, 01:28 AM পড়তে ১ মিনিট
খুলনায় আ.লীগের ২৫ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

নিউজ ডেস্ক:    খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহমেদ, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য খোকন শেখসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের ২৫ জনের নামে নাশকতা ও বিস্ফোরক আইনে  মামলা দায়ের করা হয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) তেরখাদা থানায় মামলাটি দায়ের করেন উপজেলা বিএনপি নেতা মো. আজমির মোল্লা। 

মামলায় আজিজুর রহমান আজিয়ার নামের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তেরখাদা থানার ওসি (তদন্ত) মো: জিল্লাল হোসেন মামলা দায়ের এবং এক আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার অন্যান্য আসামিরা হলেন- সাচিয়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম সমির উদ্দিন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবি মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাইমুল হাসান কল্লোলসহ এজাহার নামীয় ২৫ জন। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়।

এজাহারে মামলার বাদী মো. আজমির মোল্লা অভিযোগ করে বলেন, “মামলার আসামিরা গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার সাচিয়াদহ বাজারে বিস্ফোরণ ঘটিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেন। এরপর মোটরসাইকেল যোগে অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে পাতলা বাজারস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এসে সাচিয়াদহ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউপি সদস্য খান গিয়াস উদ্দিন আহমেদকে মারপিট করে।”

এলাকা: খুলনা তেরখাদা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় আ.লীগের ২৫ নেতার বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার