Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ইয়াবার বড় চালান জব্দ , ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

BN DESK
02 September 2026, 07:55 AM পড়তে ১ মিনিট
খুলনায় ইয়াবার বড় চালান জব্দ , ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

খুলনা শহরের জিরোপয়েন্ট এলাকা থেকে ১৯ হাজার পিস ইয়াবাসহ ওমর ফারুক (৩৫) নামে একজনকে আটক করেছে হরিণটানা থানা পুলিশ। পুলিশ বলছে, গত কয়েক বছরে খুলনায় এটিই সবচেয়ে বড় ইয়াবার চালান। এর আগে ২০২২ সালের ৬ এপ্রিল রাতে ১৫ হাজার ৪২৫ পিস ইয়াবাসহ আরেকজনকে আটক করা হয়েছিল।

আজ মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ওমর ফারুক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পুস্পকাটি এলাকার মশিয়ার রহমানের ছেলে।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ খায়রুল বাসার জানান, গোপন সূত্রে খবর আসে যে মাদকের একটি বড় চালান খুলনা হয়ে ঢাকায় পাঠানো হবে।

ওই তথ্যের ভিত্তিতে জিরোপয়েন্ট সংলগ্ন এলাকায় পুলিশের চেকপোস্ট বসানো হয়। এরপর ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। এসময় এক যাত্রী বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ১৯ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

 আটক ওমর ফারুককে আরও জিজ্ঞাসাবাদ করে মাদকচক্রের পেছনের গডফাদারদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ইয়াবার বড় চালান জব্দ , ১৯ হাজার পিস ইয়াবাসহ আটক ১

B
BN DESK | 01 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার