Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন 

BN DESK
02 September 2026, 07:39 AM পড়তে ১ মিনিট
খুলনায় এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন 

নিউজ ডেস্ক:  খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন গৃহবধূ মিসেস আকলিমা। বুধবার (১২ ফেব্রুয়ারি)  তিনি চার সন্তানের জন্ম দেন। জন্ম নেওয়া নবজাতকদের মধ্যে তিন ছেলে ও এক মেয়ে।

সিজারিয়ান অপারেশনের পর মা ও নবজাতকরা সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ ঘটনায় আনন্দিত তার পরিবারের সদস্যরা। পরিবারের সদস্যরা জানান, আকলিমা একসঙ্গে চার সন্তান জন্ম দিয়েছে। সবাই সুস্থ আছে। এতে তারা দারুণ খুশি।

মিসেস আকলিমার স্বামী সুজন কাজী একসঙ্গে চার সন্তান পেয়ে উচ্ছ্বসিত। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নবজাতকদের পেয়ে আনন্দিত গৃহবধূ আকলিমাও। আকলিমা বলেন, ‘‘আমি ভালো আছি। হাসপাতালের ডাক্তার ও নার্সদের আচরণে খুব খুশি।’’

চিকিৎসকরা জানান, একসঙ্গে চার সন্তানের জন্ম বিরল ঘটনা। এ ক্ষেত্রে মা ও নবজাতকরা সুস্থ থাকাটা সৌভাগ্যের বিষয়। এই অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেন হাসপাতালের গাইনী বিভাগের প্রধান ডা. আমিনা জান্নাত পিয়া ও তার চিকিৎসক দল।

ডা. আমিনা জান্নাত পিয়া জানান, আকলিমার এটি দ্বিতীয় গর্ভধারণ। আকলিমা জানতেন গর্ভে জমজ বাচ্চা রয়েছে। যখন তিনি হাসপাতালে আসেন, তখন ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। গর্ভে বাচ্চা ছিল উল্টা পজিশনে। এ জন্য তাকে জরুরি অপারেশন করা লাগে। অপারেশন করে পরপর চারটি বাচ্চা ডেলিভারি করা হয়।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় এক গৃহবধূ একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন 

B
BN DESK | 13 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার