Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় ক্যান্সার হাসপাতালের ১৫ তলা ভব্ন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

BN DESK
11 March 2026, 12:48 AM পড়তে ১ মিনিট

খুলনায় নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে বজলুর রহমান ওরফে বজুল (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার (১০ মার্চ) বেলা পৌঁনে ১২টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অভ্যন্তরে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালে এ ঘটনা ঘটে। 

মৃত্যুর তথ্য নিশ্চিত করেন নগরীর সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। নিহত বজলু সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামের বাবর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেলা পৌঁনে ১২টার দিকে নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলায় কাজ করছিলেন সিনিয়র রড মিস্ত্রি বজলুর রহমান। হঠাৎ পড়ে গিয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্মাণাধীন ক্যান্সার হাসপাতালের ১৫ তলা থেকে পড়ে গিয়ে বজলুর রহমান ওরফে বজুল নামে এক শ্রমিক নিহত হয়েছে। তার বাড়ী সাতক্ষীরা জেলার কুশখালী গ্রামে। নিহতের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এলাকা: খুলনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় ক্যান্সার হাসপাতালের ১৫ তলা ভব্ন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

B
BN DESK | 11 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার